টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশের




সিলেটের বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে এবং অপপ্রচারে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও এএসপি (ডিএসবি) মো. সম্রাট তালুকদার এ আহ্বান জানান।
তিনি জানান, গত ১২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে বিয়ানীবাজার থানার লাউতা ইউনিয়নের কালিবাড়িবাজারে একটি টেইলার্সের ভেতরে ১২ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ ওঠে। ভিকটিমের বাবা ১৯ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। অভিযুক্ত হচ্ছেন লাউতা ইউনিয়নের বাসিন্দা ও টেইলার্স মালিক নবদ্বীপ বৈদ্য (৫৫)।
মামলার পর শিশুটির জবানবন্দি আদালতে রেকর্ড হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলা দায়েরের পর থেকেই অভিযান চলছে।
এএসপি সম্রাট তালুকদার বলেন, “একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন। তাই এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনতে সহযোগিতা করুন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

1

জগন্নাথপুরের কনটেন্ট ক্রিয়েটর লিটনের কর্মকাণ্ডে সিলেটের সম্ম

2

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ

3

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ মারা গেছেন

4

সিলেটে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক

5

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজন দণ্ডিত

6

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

7

সিলেটে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের খবরে আনন্দ মিছিল

8

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের ঘোষণা

9

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তা

10

যুব সমাজই ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

11

ছাতকে অটোরিকশা চুরির মামলা করায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা

12

সুনামগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি ও মানব

13

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

14

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

15

ছাতকে মাদ্রাসায় নারিকেল চারা রোপন

16

সিলেটে দিনদুপুরে শিশু অপহরণচেষ্টা: সিসিটিভি দেখে যুবক আটক

17

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পে–অ

18

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ’

19

সিলেটে পুকুর থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

20