টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রবাসী ভোটারদের উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে নির্বাচন কমিশন



নভেম্বর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু
নিজস্ব প্রতিবেদক ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বর মাস থেকে ডাকযোগে (Postal Ballot) ভোটের জন্য প্রবাসী ভোটারদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে।
নির্বাচন কমিশনার মো. আনেয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, শুধু প্রবাসীরাই নয়, কারাবন্দি ব্যক্তি, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টরাও ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
রোববার দুপুরে সিলেট সার্কিট হাউজে অনুষ্ঠিত সিলেট বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,
নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনী, মাঠ প্রশাসন ও জনগণের সমন্বিত সহযোগিতা ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।


ইসি আনেয়ারুল আরও জানান, নভেম্বরের মাঝামাঝি ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। পাশাপাশি সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালা সময়মতো প্রকাশ করা হবে। আসন্ন নির্বাচনে ৪২ হাজার ৬১৮টি কেন্দ্রে যোগ্য, নিরপেক্ষ ও প্রতিশ্রুতিবদ্ধ প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনাও দেন তিনি।
তিনি আরও বলেন,
বিগত তিনটি নির্বাচন থেকে শিক্ষা না নিলে বিপর্যয় অনিবার্য। নির্বাচনকালীন সময়ে গোয়েন্দা নজরদারি জোরদার রাখতে হবে।”


এসময় সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে; ফেব্রুয়ারিতে না হওয়ার কোনো কারণ নেই।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে ‘গঙ্গা চুক্তি’ সংশোধন চায় ভারত

1

দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদকের মৃত্যুতে ছাতকে কর্মরত

2

ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা সেবা বঞ্চিত দুই নারীর বারান্দায়

3

মধ্যনগরে বিএনপির উদ্যোগে সনাতনদের প্রার্থনায় সম্প্রীতির বার্

4

৪৮ দিন পর শাহজালাল মাজারে সন্তান চুরির অভিযুক্ত শনাক্ত, যুব

5

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐতিহাসিক

6

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’

7

সাইবার বুলিংয়ের শিকার শাবির নারী শিক্ষার্থীরা

8

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

9

জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

সিলেটে রিকশাচালকের আত্মাহুতি: গায়ে পেট্রল ঢেলে মৃত্যু

12

হবিগঞ্জে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিতর্ক

13

ছাতকের পিয়াইন নদীতে অর্ধ কোটি টাকার মালামাল বাজেয়াপ্ত

14

সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি: নাগরিক সুরক্ষা ও অপরাধ দমন

15

পাওনা টাকা চাওয়ায় লা শ হলেন সুহেল

16

কুলাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

17

সিলেটে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন স্বামী

18

নবীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ: নিহত ১, আহত দেড় শতাধিক

19

মধ্যনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফ

20