টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাওনা টাকা চাওয়ায় লা শ হলেন সুহেল

সিলেটের জকিগঞ্জে গরু ব্যবসার পাওনা টাকা চাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত সুহেল আহমদ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকাল ৮ টার দিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সুহেল জকিগঞ্জের বারহাল ইউনিয়নের সমসখানি (খালপার) গ্রামের খলিলুর রহমানের ছেলে।এ ঘটনায় মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।

 

স্থানীয় ও নিহত সুহেল আহমেদের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জুন সন্ধ্যায় গরু ব্যবসার পাওনা টাকা নিয়ে নিহত সুহেলের সঙ্গে একই গ্রামের এহিয়া আহমদের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় ৩০ জুন সকালে সুহেল আহমদ জকিগঞ্জ থানায় এহিয়া আহমদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। এতে এহিয়া আহমদ আরো বেশি ক্ষিপ্ত হয়ে ৩০ জুন আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে সুহেল আহমদের ওপর হামলা চালায়। এ সময় সুহেল আহমদকে বাঁচাতে তার ছোট ভাই তারেক আহমদ এগিয়ে গেলে তার ওপরও হামলা চালায় এহিয়া আহমদ গং। এতে সুহেল ও তার ভাই তারেক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সুহেলের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তরিত করেন। মঙ্গলবার সকালে আইসিইউতে থাকাবস্থায়স সুহেল মারা যান।নিহতের চাচা আব্দুল গফুর জানান, প্রতিপক্ষের লোকজন তার দু'জন ভাতিজার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে উল্টো সুহেল আহমদের পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে। তিনি বলেন, আমরা আহতদের নিয়ে হাসপাতালে থাকায় হামলাকারীদের বিরুদ্ধে কোন মামলা দায়ের করতে পারিনি। নিহত সুহেলের জানাজা ও দাফন শেষে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করবেন।

এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জড়িত আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে

1

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যস

2

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

3

রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

4

সিলেটে ভাঙচুর মামলায় বাসদ নেতাদের জামিন

5

ওসমানী মেডিকেল এলাকায় সুনামগঞ্জ ফার্মেসীর আড়ালে দালাল ও চাঁ

6

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময়

7

সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

8

৪৮ দিন পর শাহজালাল মাজারে সন্তান চুরির অভিযুক্ত শনাক্ত, যুব

9

এখনো আতঙ্ক ইসরাইলে

10

নির্বাচনী প্রচারণা ঘিরে বাহুবলে উত্তেজনা, আহত ২

11

তানভির-মোস্তাফিজ ম্যাজিকে রুদ্ধশ্বাস জয়, সিরিজে টিকে রইল বাং

12

সিলেট চেম্বার নির্বাচন স্থগিতের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি

13

হবিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিনজন নিহত, আহত অন্তত ২৫

14

৭ তারিখের মধ্যে অটোরিকশা-টমটম বন্ধ না হলে ৮ তারিখ থেকে সিলেট

15

হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার ন

16

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

17

সিলেটে 'চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও,ভাইরাল

18

উছমানপুর ইয়ুথ ইউনিটি’র পুরস্কার বিতরণ সম্পন্ন

19

কানাইঘাটে ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার মেধাভিত্তিক বৃত্তি পরী

20