টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কর্মবিরতি প্রত্যাহার: সোমবার সকাল ৮টা থেকে কাজে ফিরছেন ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

আগামীকাল সোমবার সকাল ৮ টা থেকে কাজে ফিরছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকরা।

 
সোমবার (১৮জানুয়ারি) দুপুরে হাসপাতাল প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ইন্টার্ন চিকিৎসকরা।এসময় ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি মাহমুদুল হাসান সাদিক বলেন, গতকাল প্রশাসনের অনুষ্ঠিত হওয়া বৈঠক ফলপ্রসূ হয়নি। পরবর্তীতে আজ দুপুরে আবার বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়েছে। বিশেষ করে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সাথে সাথে প্রশাসনের সহযোগিতা পাওয়া সহ অন্যান দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ।ফলে প্রশাসনের আশ্বাসে আগামীকাল সোমবার সকাল থেকে কাজে ফেরার সিদ্ধন্ত নেওয়া হয় বলে জানান তিনি।
সিওমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানিয়েছেন, দাবি দাওয়া সহ সব বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরবেন।এর আগে সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন তারা।
 
ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ৫ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করে। এদিকে এ ঘটনায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে সহকারী পরিচালক কোতয়ালী মডেল থানায় একটি জিডি করেছেন।
 
প্রসঙ্গত, শুক্রবার রাতে হাসপাতালের ৪র্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ণ চিকিৎসকদের ও রোগীর স্বজনরা সংঘর্ষে জিড়িয়ে পরেন। এতে উভয় পক্ষের অন্তত ৪জন আহত হোন। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন,

1

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

2

সরকারি উদ্যোগে সিলেটে গণঅভ্যুত্থানে শহিদ ১৪ জনের নামে বৃক্ষর

3

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু

4

পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে’..ভিপি নুর

5

কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন: জগন্নাথপুরে পাঁচজনের কারাদ

6

শাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বৃহস্পতিবার

7

সাইবার বুলিংয়ের শিকার শাবির নারী শিক্ষার্থীরা

8

জগন্নাথপুরে এনায়েত উল্লাহ আব্বাসী হুজুর মাহফিল কমিটির সদস্যে

9

চেয়ারম্যান হলেন তারেক রহমান

10

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

11

১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব

12

শাকসু নির্বাচন বন্ধের দাবির প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থী

13

আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক-৬

14

ভোরে সিলেটজুড়ে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৫.৪

15

চৌহাট্টায় সাংবাদিকদের ওপর হামলা চেষ্টার অভিযোগ, পুলিশের ভিন্

16

হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার ন

17

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

18

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

19

কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়

20