টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

অবৈধ চাপাতা ধরতে গিয়ে আ হ ত বিজিবি সদস্য

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে একটি পিকআপ ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পিকআপটিকে ধাওয়ার সময় এক বিজিবি সদস্য আহত হয়েছেন।জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন সুরাইঘাট বিওপির একটি টহল দল মঙ্গলবার (১ জুলাই) বেলা ২টার দিকে সীমান্ত পিলার ১৩১০ থেকে প্রায় সাত কিলোমিটার বাংলাদেশের ভেতরে একটি ডিআই পিকআপকে চোরাচালানের মাল বহন করছে এমন সন্দেহে থামার সংকেত দিলে পিকআপটি দ্রুতগতিতে পালাতে চেষ্টা করে। তখন বিজিবির সৈনিকরা মোটরসাইকেলযোগে পিকআপটিকে ধাওয়া করলে পিকআপটি দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন একটি কাঠের স’মিলের পাশে গিয়ে ধাক্কা খায় এবং চালক পিকআপ ভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি করে চোরাচালানকৃত চা পাতা উদ্ধার করেন।

 

এই সময় টহল দলের সদস্য সিপাহী মো. সিহাব ইসলাম রাব্বি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে হাঁটুর নিচে আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে আহত সিহাবকে উদ্ধার করে  জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

 

বিজিবি জানায়, জব্দকৃত পিকআপের মালিক মো. জহিরুল ইসলাম এবং চা পাতার মালিক হিসেবে শাহজাহান এই চোরাচালানের সাথে জড়িত। জব্দকৃত পিকআপ ও চোরাই পণ্যগুলো জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি কর্তৃপক্ষ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

1

ছাতকে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

2

হবিগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

3

ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

4

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার নারী সহ আটক- ৭

5

হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

6

মধ্যনগরে নৌকাডুবিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

7

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

8

ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

9

যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

10

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ৭, ৩ জন সিলেট ওসমানীতে র

11

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

12

চোরাচালানবিরোধী অভিযানে সিলেটে বিজিবির বড় সাফল্য

13

ছাতক সীমান্ত দিয়ে পুশইন করা ১৭জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও

14

শেষ হচ্ছে অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছে

15

জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা

16

কুলাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

17

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

18

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ

19

জুলাই যোদ্ধার তালিকায় নাম নেই গোয়াইনঘাটের ১১ ব্যক্তির শীকৃত

20