টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার



 বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখার দুর্গম এলাকায় রাতের অন্ধকারে বিশেষ অভিযান চালিয়ে সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইউসুফ উদ্দিনকে  গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 
মঙ্গলবার রাতে থানার এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে পুলিশ প্রায় দেড়ঘন্টা বিশেষ অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ইউসুফ উদ্দিন ষাটমারপাড় গ্রামের মৃত শরবত আলীর ছেলে। বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পুলিশ কারাগারে পাঠিয়েছে।

সূত্র জানায়, সীমান্ত এলাকার বাসিন্দা ইউসুফ উদ্দিনকে সরকারের একটি বাহিনী সীমান্তের মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সোর্সের দায়িত্ব প্রদান করে। প্রায় ২৩ বছর ধরে সোর্সের আড়ালে সে নিজেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। একসময় এলাকায় হয়ে ওঠে সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।  সোর্স পরিচয়ে বিভিন্ন লোকজনকে হয়রানীরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তার আসামি ইউসুফ উদ্দিন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে মারাত্মক ঝুঁকি নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার  ও তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটসহ সারা দেশে বৃষ্টির আভাস

1

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আট

2

সিলেটে ২ হাজার কেজি ভারতীয় জিরাসহ চালক আটক

3

টুডে সিলেট এর সুনামগঞ্জ প্রতিনিধি অজিত কুমার দাস এখন চ্যানেল

4

শাবিপ্রবির শাকসু নির্বাচন কমিশন থেকে ৪ শিক্ষক পদত্যাগ

5

বড়লেখায় শিবিরের 'মৌসুমী ফল উৎসব- আয়োজন

6

ছাত‌কে দলবদ্ধ ধর্ষনের ঘটনা আদালতে স্বীকার

7

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

8

দুর্গাপূজাকে ঘিরে মাদকবিরোধী অভিযান: মধ্যনগরে ২০০ লিটার চুলা

9

ছাত্র জমিয়ত এর শাহ পরান থানার উদ্যোগে এস এস সি উত্তীর্ণদের

10

বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

11

ছাতকে নৌপথে যৌথ বা‌হিনীর অ‌ভিযানে ৯‌টি বালু বোঝাই নৌকাস

12

ঢাকা-সিলেট মহাসড়ক অ ব রো ধ

13

সিলেটে নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

14

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন আটক, হোটেল রাজমনি

15

শাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বৃহস্পতিবার

16

সৌদিজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার শঙ্কা

17

লন্ডন থেকে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক মেয়র আরিফ

18

ছাতকে "ভোক্তা অধিকার (CCS)" পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ

19

উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

20