টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণা ঘিরে বাহুবলে উত্তেজনা, আহত ২

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ৩ নম্বর সাতকাপন ইউনিয়নের জগতপুর গ্রামে ১০ দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্রনেতা নবীর হোসেন হৃদয়ের নেতৃত্বে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরীর পক্ষে প্রচারণা শুরু করা হয়। এ সময় যুবলীগ নেতা সিতারের নেতৃত্বে একদল লোক প্রচারণায় বাধা প্রদান করে। ঘটনার পর স্থানীয় মুরব্বিদের উদ্যোগে সালিসি বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এ বিষয়ে নবীর হোসেন হৃদয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টও দেন।এর জের ধরে সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে যুবলীগ নেতা সিতারের নেতৃত্বে পুনরায় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এতে আসাবউদ্দিন ও কামাল উদ্দিন নামে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেটে পাঠান।
এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে বলেন, ঘটনার সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন সর্বাত্মক ভূমিকা পালন করবে।
অন্যদিকে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এটি নির্বাচনী কোনো বিষয় নয়, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম র

1

কুলাউড়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

2

সুনামগঞ্জে বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্প

3

৩১ দফা বাস্তবায়নে লক্ষে্ সুনামগঞ্জে লিফলেট বিতরণ

4

অবৈধ সম্পদ গোপন: আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

5

সিলেটসহ সারা দেশে বৃষ্টির আভাস

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

ছাতকে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

হোটেল গ্র্যাণ্ড মাফি’ থেকে ৬ তরুণ-তরুণী আ ট ক

10

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

11

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যস

12

হোটেল বিলাসে অসামাজিক কার্যকলাপ: ৫ জন আটক, হোটেল সিলগালা

13

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

14

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৮৫ জন ঢামেকে

15

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্

16

ভোটের আগের দিন হাইকোর্টে স্থগিত শাকসু নির্বাচন

17

হযরত শাহজালাল (রহ.)’র মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

18

ভয়াবহ ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় আহত ২০৮; নিহত ৩

19

ওসমানী বিমানবন্দর থেকে শুরু হলো পণ্যবাহী ফ্লাইট

20