টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

এনসিপির মনোনয়নপত্র কিনলেন ‘স্যালুট দেওয়া’ রিকশাচালক সুজন



আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র কিনেছেন জুলাই অভ্যুত্থানের সময় আলোচনায় আসা রিকশাচালক সুজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে দলটির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে সুজন ব্যাপক আলোচনায় আসেন। সেই জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসার ভিত্তিতেই নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সুজন বলেন, “আমি সংগ্রাম দেখেছি, সংগ্রাম করেছি। এনসিপি থেকে মনোনয়ন কিনেছি। ঢাকা-৮ আসন থেকেই নির্বাচন করবো। সাধারণ মানুষ আমি, সাধারণ মানুষের হয়েই লড়বো। আমার মনোনয়নপত্র কেনা প্রমাণ করে—রাজনৈতিক দলে সবার অধিকার সমান। যে কেউ মনোনয়ন ফরম কিনতে পারে। এজন্য এনসিপির প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতোমধ্যে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ’লীগ নেতার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লা শ

1

বড়লেখা পরগনাহী দৌলতপুর মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম স

2

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান

3

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় আটক ১১

4

সিলেটে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক

5

প্রতারণা ও অনৈতিক সম্পর্কের জেরে হত্যা: নারীসহ দুইজন গ্রেপ্

6

দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার

7

৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত

8

হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার ন

9

বিশ্বের সুন্দরতম সাত ক্রিকেট ভেন্যুর তালিকায় সিলেট স্টেডিয়াম

10

এমসি কলেজে ক্যান্টিন চালুর দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

11

প্রবাসী ভোটারদের উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে নির্বাচন

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

14

গোপালগঞ্জের ঘটনার পর আ.লীগের তওবার সুযোগও নেই: হাসনাত

15

জগন্নাথপুরে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ১০

16

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

17

জগন্নাথপুরে ফসলি জমিতে যুবকের লা শ

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

20