টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

শাবিপ্রবি প্রতিনিধি : দীর্ঘ ২৮ বছরের অবসান ঘটিয়ে আলোর দেখা পাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হচ্ছে। আমরা আশা করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিগগিরই শাকসু নির্বাচন হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অংশীজন, বিশেষ করে শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন। নির্বাচন উপলক্ষে তারা যদি সংঘাতে জড়ায় কিংবা পাঠদানের ব্যাঘাত ঘটে, তাহলে ক্ষতি হবে। তাই আশা করব লেখাপড়ার পাশাপাশি তারা উৎসবের আমেজে নির্বাচনে অংশগ্রহণ করবে। এর মাধ্যমে তারা নির্বাচিত প্রতিনিধি পাবে, তাদের দাবি প্রশাসনকে জানাতে পারবে, আদায় করে নিতে পারবে।’

নির্বাচনের সময় সূচী জানতে চাইলে উপাচার্য বলেন, ‘ক্যাম্পাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলতেছে এবং পূজার ছুটি শুরু হবে। অক্টোবরের ১৫ তারিখের দিকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা প্রায় শেষ হবে। আমরা আশা করছি, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের। এ ক্ষেত্রে দুই-তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি হল সংসদের গঠনতন্ত্রের কাজ সম্পন্ন হয়নি, তা সম্পন্ন করা হবে। এ ছাড়া নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ নির্বাচন কমিশন প্রকাশ করবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সর্বশেষ হয়েছিল ১৯৯৭ সালে। এর আগে ১৯৯১ সাল থেকে পাঁচবার শাকসু নির্বাচন হয়েছে। তার মধ্যে ১৯৯১ ও ১৯৯২ সালে ভিপি জিএস ও হল সংসদ হয়নি। এর পর ধীর্ঘ ২৮ বছর ধরে শাকসু অচল রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি ও মানব

1

নিউ সুরমা হোটেল যেন মিনি পতিতালয়; প্রশাসন নিরব

2

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

3

সিলেটসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

4

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

5

ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

6

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে ফের চ্যাম্পিয়ন রাজশাহী

7

বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন: বন্ধুই হত্যার সঙ্গে জড়িত

8

১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন

9

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়

10

বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটি: কথা বলে ইজ্জত হারাবেন না, চ

11

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

12

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

13

শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানব

14

সিলেটে ব্যবসায়ীকে হত্যার হুমকি থানায় জিডি

15

ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক- এনা সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

16

চেয়ারম্যান হলেন তারেক রহমান

17

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

18

সিলেটের গ্যাস বেলুনে ভারতে বোমা সন্দেহ, পরে স্বাভাবিক পরিস্থ

19

বিজয় দিবসে ষাঁড়ের লড়াই বন্ধের নির্দেশ জেলা পুলিশ সুপারের

20