টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

এতিমদের নিয়ে শান্তিগঞ্জ সমিতি সিলেটের ইফতার মাহফিল

এতিম মাদ্রাসা ছাত্রদের সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছেন সিলেটস্থ শান্তিগঞ্জ উপজেলাবাসীদের সংগঠন শান্তিগঞ্জ সমিতি সিলেট। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি রেষ্টুরেন্টে উক্ত ইফতার অনুষ্ঠিত হয়। 

শান্তিগঞ্জ সমিতি সিলেটের আহবায়ক ও পূবালী ব্যাংক মহিলা কলেজ ইসলামী শাখার ম্যানেজার রোটারিয়ান মোঃ কবিরুল ইসলামের সভাপতিত্বে, সমিতির সদস্য সচিব ও গ্রামীণ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান এমদাদুল হক স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিডনি বিশেষজ্ঞ ডাঃ নাজমুস সাকিব।

সমিতির সাবেক সমাজ সেবা সম্পাদক সাইদুল ইসলাম সাইদের কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাবেক সভাপতি সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলাম জহির, বাংলাবাজার স্কুল এন্ড কলেজ ছাতকের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সোহেল আহমদ, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবেশ বিশ্বাস, সমিতির সাবেক সহ সভাপতি রোটারিয়ান আলমগীর হোসেন, এম শোয়েব আহমদ, রোটারিয়ান নিজাম উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট ইকবাল হোসাইন, সাবেক যুগ্ম সম্পাদক রোটারিয়ান দানিয়েল হাসান, সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিল, সিনিয়র সদস্য মাষ্টার তালেব হোসেন, রেজওয়ানুল হক, ডাঃ সাইকুল ইসলাম, আব্দুল গফফার, সাবেক কোষাধ্যক্ষ শাইরুল ইসলাম চৌধুরী, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি আজমল হোসেন, এডভোকেট মোঃ আব্দুল হালিম রায়হান, নুরুল আমিন রুহুল, ভুলন কান্তি তালুকদার, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, সাবেক সহ দপ্তর সম্পাদক কবি আব্দুল কাদির জীবন, সাবেক সহ অর্থ সম্পাদক ছাত্রনেতা রাজিব হোসাইন, সমিতির সিনিয়র সদস্য ফারেছ আহমদ বশির, মইনুল ইসলাম শাহিন, আলী হোসেন ভুইয়া, গীতিকার ছামির আহমদ, সাইদুল ইসলাম প্রমুখ। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা আনিছ আহমদ। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক সীমান্ত দিয়ে পুশইন করা ১৭জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও

1

জগন্নাথপুরে সরকারি চাল মজুদ: ডিলার সুহেল ট্রেডার্সের মালিকের

2

টাঙ্গুয়ার হাওরে মৎস্য সংরক্ষণে অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ

3

মধ্যনগরে বিএনপির প্রচারপত্র ও লিফলেট বিতরণ করলেন মনোনয়নপ্রত্

4

মিশিগানে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি গঠন

5

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের ঘোষণা

6

শাবিপ্রবিতে র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার: শিক্

7

৮ মাস আত্মগোপন, চেহারা বদলে দেশ ছাড়েন ড. একে আব্দুল মোমেন—নি

8

এজেন্ট বের করে দেওয়া ও সাংবাদিক ঢুকতে না দেওয়ার অভিযোগ

9

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে

10

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ দুইজন

11

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু

12

কানাইঘাটে ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার মেধাভিত্তিক বৃত্তি পরী

13

জগন্নাথপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচ

14

শান্তিগঞ্জের নিরীহ পরিবারের ওপর হামলা, আহত ৩০

15

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

16

হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত

17

বড়লেখায় শিবিরের 'মৌসুমী ফল উৎসব- আয়োজন

18

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান পর্যবেক্ষক দুদু ম

19

ছাতকে নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫হাজার টাকা

20