টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

ভারতের বিভিন্ন জায়গায়  করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন স্থানে ওমিক্রনের একটি নতুন ধরন ছড়িয়ে পড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 

সংক্রমণ এড়াতে দেশের সব ধরনের নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। 

রোববার (৮ জুন) বেলা ১১টার দিকে বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনে দেখা যায়, মেডিকেল ডেস্কে দায়িত্বে থাকা উপ-সহকারী কর্মকর্তারা ভারত থেকে আসা যাত্রীদের করোনা উপসর্গ আছে কিনা তা পরীক্ষা করে দেখছেন।

এর আগে ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ সতর্কতা জারি করা হয়।

এ অবস্থায় ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের দেশের স্থল, নৌবন্দর ও বিমানবন্দরের ইমিগ্রেশন ও আইএইচআর হেলথ ডেস্কের সহায়তার বিষয়ে স্বাস্থ্য বার্তা প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা নিবিড়ভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। 

ভারত থেকে আসা হরিদাস বলেন, ১০দিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম। আজ দেশে ফিরেছি। বাংলাদেশের মতো ভারতের কোথাও করোনা বা ওমিক্রনের পরীক্ষা-নিরীক্ষা করেনি।

ভারত থেকে আসা মনিকা রানী বলেন, একমাস চিকিৎসার পর আজ দেশে ফিরেছি। ভারতের কোথাও নতুন করে করোনার প্রভাব ছড়িয়েছে বলে শুনিনি। দেশে আসার পর দেখছি করোনা পরীক্ষা করছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ বলেন, ভারতে জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, ভারতের কিছু স্থানে করোনার নতুন এক ধরন ছড়িয়েছে। বাংলাদেশে যাতে এ ধরনটি ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত সব যাত্রীকে আমরা স্বাস্থ্য পরীক্ষা করছি।

তিনি বলেন, পরিচালক নির্দেশনা দিয়েছেন, যদি কারও শরীরে করোনার উপসর্গ পাওয়া যায় তাহলে যেন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়।

অন্যদিকে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

1

রাত পোহালেই ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা

2

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

3

বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটি: কথা বলে ইজ্জত হারাবেন না, চ

4

মধ্যনগরে বিএনপির উদ্যোগে সনাতনদের প্রার্থনায় সম্প্রীতির বার্

5

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

6

জুড়ীতে চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার

7

সিলেটে বৃষ্টির আভাস

8

নিয়ন্ত্রণহীন কিশোরগ্যাং আতঙ্কে বালুচর, নীরব পুলিশ প্রশাসন

9

জগন্নাথপুরে শিক্ষকের নির্যাতনে রক্তাক্ত ছাত্রী — ভাইরাল সিসি

10

হাসিনার মামলার রায় পড়া শুরু

11

সিলেট ওসমানী মেডিকেল কলেজে পানির ট্যাংকির পলেস্তারা খসে আউটস

12

চোরাচালানবিরোধী অভিযানে সিলেটে বিজিবির বড় সাফল্য

13

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

14

মসজিদের মাইকের ঘোষণায় জড়ো হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ, হাসপাতাল

15

সুনামগঞ্জে গ্লোবাল টিভির ৩য় বর্ষপূতি পালিত

16

এলপিজি আমদানির অনুমতি দিল সরকার

17

সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলা: আগামী ৭ জানুয়ারি রায় ঘোষণ

18

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্

19

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

20