টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচন প্রসঙ্গে তার অবস্থান আগের মতোই জানিয়ে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।

বুধবার (২১ মে) ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান আরও কিছু বিষয় উল্লেখ করেন। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। অনেক কর্মকর্তা ভার্চ্যুয়ালি যুক্ত হন।অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডর, বন্দর, সংস্কারসহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্যগুলো জানা গেছে।

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ওপর জোর দিয়ে সেনাপ্রধান বলেন, আমি চাই ১ জানুয়ারী ২০২৬ থেকে নতুন নির্বাচিত সরকার বাংলাদেশ পরিচালনা করবে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে।

বিস্তারিত আসছে...

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

1

সুনামগঞ্জে হত্যা মামলায় ছেলের মৃত্যুদন্ড ও মায়ের যাবজ্জীবন

2

সিলেটে যুবলীগ কর্মীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

3

তারেক রহমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু প্রত্যাহার, গোয়েন্দ

4

ছাত্রদল নেতা ফাহিমের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সিলে

5

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজন দণ্ডিত

6

মধ্যনগরে বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল

7

গ্রিস যেতে গিয়ে ভয়াবহ পরিণতি, সুনামগঞ্জের দুই যুবকের করুণ মৃ

8

জগন্নাথপুরে জগন্নাথ দেবের রথযাত্রা: শতাব্দী প্রাচীন ঐতিহ্যে

9

ছাগলকাণ্ডের সেই মতিউরকে অনৈতিক সুবিধা দেয়ায় ১১ পুলিশ সদস্য ব

10

বড়লেখায় ভুয়া আইডি দিয়ে সাংবাদিক রমিজের বিরুদ্ধে অপপ্রচার

11

প্রবাসীদের ভোটাধিকার: প্রথম ধাপে দেশে এলো ২১ হাজার পোস্টাল ব

12

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

13

বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১৬জনকে পুশইন করল বিএসএফ

14

সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে,

15

ক্বিনব্রিজের নিচে মাদকের স্বর্গরাজ্য, নীরব প্রশাসন

16

ছাতকে সোনালী চেলা বালু পাথর ব্যবসায়ী সমবায় সমিতির যাত্রা শুর

17

সরকার বাড়িয়ে দিলেও চামড়ায় এবারও কাঙ্ক্ষিত দাম মেলেনি

18

সিলেট-তামাবিল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস হেলপার ও আনসার সদস

19

আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান, সিলেট বিমানবন্দরে ভিড় না ক

20