টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার্থী দানিয়ালের মৃত্যুর ঘটনায় স্কলার্সহোমে উপাধ্যক্ষের পদত্যাগ



স্টাফ রিপোর্টার:
সিলেটের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের (১৯) মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী পদত্যাগ করেছেন। একইসঙ্গে শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লিখিত আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে আজমানের সহপাঠী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দিনভর উত্তপ্ত পরিস্থিতির পর রাতে প্রশাসন শিক্ষার্থীদের দাবির প্রতি নতি স্বীকার করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আজমানের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষক শামিম হোসেন ও সিনিয়র শিক্ষক মিস তাইবাকে অপসারণ করা হবে। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি ধাপে ধাপে কার্যকর করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
অভিভাবকরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অনিয়ম, শিক্ষকদের খারাপ আচরণ, সঠিক কাউন্সেলিংয়ের অভাব এবং শাস্তিমূলক ছাড়পত্র নীতি শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করছে। এসব কারণেই আজমান আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে তাদের অভিযোগ।
উল্লেখ্য, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আজমানের মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে রাতভর অভিযান: পাঁচ পলাতক আসামি গ্রেফতার

1

শাহপরাণ থানায় ‘ডেভিলদের’ সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ: ওসি মোস্ত

2

সবাইকে নিয়ে উন্নয়ন বঞ্চিত সিলেটবাসীর জন্য কাজ করতে চাই : মুক

3

সিলেটে পুকুর থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

4

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ইসলামি আন্দোলন কর্তৃক জনসমাবেশ

5

এখনো আতঙ্ক ইসরাইলে

6

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

7

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটে আধাবেলা সব মার্কেট বন্ধ

8

সিলেটের যে সব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

9

দক্ষিণ সুরমায় নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলের দৌরাত্ম্য: ছিন

10

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

11

সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযা

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম

14

ছাতক সমাজসেবা অফিসে আগুন নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

15

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান পর্যবেক্ষক দুদু ম

16

ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

17

ভাটি বাংলার যুবক হেলালকে ঘিরে আলিয়া মাঠে জনসভার বাড়তি আগ্রহ

18

নির্বাচনি তফশিলের পর অনুমোদনহীন সমাবেশে কঠোর নিয়ন্ত্রণে যাবে

19

ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের দুরবস্থার দ্রুত প্রতিকার দাবি

20