টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট ইকোপার্ক সড়কে আরসিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন

সিলেট নগরীর টিলাগড় এলাকার শাহ মাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়কে আরসিসি ঢালাই ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 


আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “টিলাগড় ইকোপার্ক, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, যুব প্রশিক্ষণ কেন্দ্র, দুগ্ধ খামারসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে ছিল। শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। তাই এই গুরুত্বপূর্ণ সড়কের আরসিসি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই কাজ শেষ হবে বলে আমরা আশাবাদী।”


সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, “সিলেট একটি পর্যটন ও শিক্ষানগরী। এই সড়কের পাশে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আমরা ১২ থেকে ১৫ ফুট প্রশস্ত সড়কটিকে ২৪ ফুটে উন্নীত করব। থাকবে দুই পাশে ৬ ফুট ফুটপাত, ট্রি-প্লান্টেশন, লাইটিং এবং সৌন্দর্যবর্ধন কাজ। এই এলাকা নগরবাসীর জন্য একটি প্রশান্তির স্থানে পরিণত হবে।”



ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার, সিসিক সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মো. একলিম আবদীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী রাজ উদ্দিন ও অংশুমান ভট্টাচার্য প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রশাসক ও সিসিক কর্মকর্তারা নগরীর ইসলামপুর মেজরটিলাস্থ টেক্সটাইল রোডে নির্মাণাধীন আরসিসি ঢালাই রাস্তা এবং খাদিমপাড়ার আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

সিলেটে রেল উন্নয়নের দাবিতে রেললাইনে ১০ মিনিট শোয়া কর্মসূচি

3

ম্যাচ হেরে লিটনের যত অজুহাত

4

পালাতক মেয়র আনোয়ারজ্জামানকে আসামী করে আরেকটি মামলা দায়ের

5

এখনো আতঙ্ক ইসরাইলে

6

শেষ দিনে শাকসু নির্বাচনে মনোনয়ন জমা ১৯১টি

7

বড়লেখায় শিবিরের 'মৌসুমী ফল উৎসব- আয়োজন

8

ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক- এনা সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

9

উৎমা ছড়া এলাকা থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

12

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আহতের ঘটনায় আটক- ১

13

সিলেট প্রধান ডাকঘরে ‘ডমেস্টিক মেইল মনিটরিং ও মেইলস ব্যবস্থাপ

14

২১ জানুয়ারি সিলেট আগমন, ২২ জানুয়ারি জনসভা—নির্বাচনী সূচনা তা

15

পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

16

বড়লেখা পরগনাহী দৌলতপুর মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম স

17

জগন্নাথপুরে যুবদল নেতার নেতৃত্বে জামায়াত নেতার বাড়িতে হামলা,

18

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20