টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দিতে গিয়ে গাড়ি উলটে আহত ৮ পুলিশ সদস্য

টুডেসিলেট ডেক্স ::ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি উলটে অন্তত আট পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে গাড়িযোগে বাঞ্ছারামপুরের উদ্দেশে রওনা দেয়। ভেলানগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উলটে সড়কের পাশের জমিতে পড়ে যায়।

দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। আহত অন্যরা হলেন— কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুস সালাম, মাইনুল হাসান এবং এএসআই নিজাম।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাস আগে বিয়ে করেন পাইলট সাগর

1

নবীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ,

2

মাধবপুরে পুলিশি অভিযানের সময় অসুস্থ হয়ে বিএনপি কর্মীর মৃত্যু

3

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযান

4

সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা, মামলায়: প্রধান আসামি কার

5

সিলেটেও করোনার থাবা : শনাক্ত ২

6

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

7

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার নারী সহ আটক- ৭

8

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

9

নতুন কেনা মোটরসাইকেলেই শেষ যাত্রা, কুলাউড়ায় দুই যুবক নিহত

10

সিলেটে যুবলীগ কর্মীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

11

বালুচরের কিশোর গ্যাং লিডার ‘বুলেট মামুন’ গ্রেপ্তার

12

সিলেট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মুকতাবিস-উন-নুর, সম্পাদক স

13

পরিবেশের দোহাই দিয়ে আমাদের বঞ্চিত করা আর চলবে না

14

ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফি খু

15

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের

16

স্কুলে তালা দেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থী বহিস্কার

17

সিলেটে ২০ জন করোনা আক্রান্ত রোগী

18

সাংবাদিকদের সুরক্ষায় ১৪ দফা দাবিতে ছাতকে কলম*বিরতি

19

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ

20