টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

কয়ছর এম আহমদকে মন্ত্রী করার দাবি জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দের

 

জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের কৃতী সন্তান জননেতা কয়ছর এম আহমদ-কে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব-এর সাংবাদিক নেতৃবৃন্দ।
অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেন প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুর রহমান, সহ-সভাপতি মীরজাহান মিজান, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক আলী আছগর ইমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রভাষক মিছলুর রহমান, মহিলা সম্পাদক কলি বেগম, সদস্য হেনা বেগম, আলী জহুর, নিকেশ বৈদ্য, বাপন দত্ত, তৈয়বুর রহমান ও শাহ ফুজায়েল আহমদ, নবাগত সাংবাদিক পারভেজ আহমদ সাগর ও বাবুল দাস প্রমুখ।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জ-৩ আসনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ঐতিহ্যবাহী। এ আসন থেকে অতীতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান-সহ অনেকে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
তারা আরও বলেন, দীর্ঘ প্রায় ৩০ বছর পর কয়ছর এম আহমদের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আওয়ামী লীগের কাছ থেকে আসনটি পুনরুদ্ধার করেছে। ‘ভিআইপি আসন’ হিসেবে পরিচিত এ আসন থেকে নির্বাচিত এমপি কয়ছর এম আহমদকে মন্ত্রী হিসেবে দেখতে চান তারা।
সাংবাদিক নেতৃবৃন্দ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে দাবি জানান, কয়ছর এম আহমদকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করে সুনামগঞ্জবাসীর প্রত্যাশা পূরণ করার জন্য। একই সঙ্গে তারা বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে নিয়ে কটুক্তি কয়েস লোদী’র তীব্র নিন্দা ও প্রতিব

1

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

2

২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক

3

শেষ হচ্ছে অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছে

4

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

5

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সুরমা ইউনিয়ন শাখার কর্মী সভা অন

6

সিলেটে ভারতীয় চা পাতার বিশাল চালানসহ একজন গ্রেপ্তার

7

২৪০-মামলা,-দ্বিগুণ-রাজস্ব-ছাতকে-অবৈধ-বালু-উত্তোলন-নিয়ে-প্রশা

8

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

9

রমজানের আগেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

10

আশুগঞ্জ–সরাইল চারলেন মহাসড়কের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে:

11

সিলেটে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক

12

বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ৭ জনের

13

বালুচরে প্রাইম ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

14

দৈনিক যে পরিমাণ গরুর মাংস খাওয়া নিরাপদ

15

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

16

কোম্পানীগঞ্জে অভিযানে ১৭টি ক্রাশার মেশিন ধ্বংস

17

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পলাতক আসামি হেলাল গ্রেপ্

18

সন্ত্রাসবিরোধী মামলায় জগন্নাথপুরে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

19

সিলেটে রিকশাচালকের আত্মাহুতি: গায়ে পেট্রল ঢেলে মৃত্যু

20